নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - যুবকের রহস্যজনক মৃত্যু। খুনের অভিযোগে গ্রেফতার বন্ধু। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে , চার দিন আগে সন্ধ্যেবেলা আড্ডার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল এলাকার বাসিন্দা রিয়াজ মণ্ডল। সঙ্গে ছিল বন্ধু সালমন মণ্ডল। রাত হয়ে গেলেও ঘরে না ফেরায় খোঁজ নিতে গেলে বন্ধু দাবি করে সে কিছুই জানে না। আশপাশে তল্লাশি চালিয়েও কোনও সূত্র না মেলায় পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।

মঙ্গলবার আম বাগানের পানাপুকুরে যুবকের মৃতদেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করা হয়। ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগ ওঠে সালমনের দিকে। এরপর ক্ষিপ্ত গ্রামবাসী অভিযুক্তের বাবা তথা তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান পিন্টু মণ্ডলের বাইক, বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, 'অভিযুক্তকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে দশ দিনের হেফাজতের অনুমতি মিলেছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী অপরাধীদের যথাযথ শাস্তি হবে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের