নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ব্যাটরা থানা লাগোয়া ঘনবসতি এলাকায় আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটল। দুপুরে খেলতে খেলতে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম ৯ বছরের এক কিশোর। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণের তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে ভোলানাথ কবিরাজ লেনের মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল রৌশন সিং। মাঠের এক কোণে কোনওভাবে বোমাটি লুকিয়ে রাখা ছিল। খেলার সময় শাটলের জন্য দৌড়তে গিয়ে রৌশনের হাত বা পায়ের সঙ্গে বোমাটি ধাক্কা লাগতেই মুহূর্তে তা বিস্ফোরিত হয়। জোরালো শব্দে কেঁপে ওঠে আশপাশ। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসে স্থানীয়রা।
বিস্ফোরণে রৌশনের ডান চোখ এবং ডান হাতে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই কিশোর। ঘটনার পরই ব্যাটরা থানার পুলিশ, বোম স্কোয়াড ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণে ব্যবহার হওয়া বোমাটি সক্রিয় ছিল নাকি ফেলে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, জনবহুল এলাকায় এই ধরনের বোমা কি করে আসলো সেই নিয়েও উঠছে প্রশ্ন।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের