নিজস্ব প্রতিনিধি, কোচবিহার – সামনেই বিধানসভা নির্বাচন। এর আগে নতুন করে উত্তপ্ত কোচবিহার। মাথাভাঙায় বিজেপি নেতৃত্বের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা ঘটনার তদন্ত শুরু পুলিশের।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রামপঞ্চায়েতের নেন্দারপাড় এলাকায়। একটি সভা করতে যাচ্ছিলেন বিজেপি নেতা মুরারীকৃষ্ণ বর্মন ও শীতলকুচি বিধানসভার বিজেপির বিধায়ক বরেনচন্দ্র বর্মন সাবিত্রী বর্মন। অভিযোগ, আচমকা বিজেপি নেতৃত্বের ওপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূলের ৩০-৪০ জন। গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।
আহত হয়েছেন বিজেপি নেতা মুরারীকৃষ্ণ বর্মন। খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে মাথাভাঙা থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দল। গোটা ঘটনা খতিয়ে দেখছে মাথাভাঙা থানার পুলিশ।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের