নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের চাঞ্চল্যকর তথ্য সামনে আনল কেন্দ্র সরকার। রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৯ জন ভারতীয়। কাজ ও মোটা বেতনের প্রলোভন দেখিয়ে বহু ভারতীয়কে রুশ বাহিনীতে নিয়োগ করা হয়েছে বলেও আদালতে জানানো হয়েছে। এখনও ১০০-এরও বেশি ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে আটকে রয়েছেন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
সুপ্রিম কোর্টে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মোট ২১৭ জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে ও ৬ জন এখনও নিখোঁজ। এছাড়াও ২৩ জন ভারতীয়র কোনও খোঁজ মেলেনি। বর্তমানে বাকি থাকা ১৩৯ জনকে দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস। অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি আদালতে জানান, ইতিমধ্যেই ৪৮ জন ভারতীয়কে দেশে ফেরানোর জন্য বিমানের টিকিট দেওয়া হয়েছে।
রুশ সেনায় যোগ দেওয়ার জন্য ভারতীয়দের ৫ হাজার ডলার সাইনিং বোনাস ও মাসে আড়াই হাজার ডলার বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ টাকার সমান। পাশাপাশি সহজে রুশ নাগরিকত্ব, বিশেষ সুযোগসুবিধা এবং মৃত্যু হলে বড় অঙ্কের ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়েছিল। মূলত আর্থিক লাভের আশাতেই বহু ভারতীয় রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্র।
অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বলেন, 'রাশিয়ার তরফে ভারতীয় যুবকদের অত্যন্ত আকর্ষণীয় আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছিল। ৫ হাজার ডলার বোনাস, মাসে আড়াই হাজার ডলার বেতন ও নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই কারণেই বহু ভারতীয় এই প্রস্তাবে রাজি হয়েছিলেন। তবে ভারত সরকারের অনুরোধে ধীরে ধীরে ভারতীয়দের রুশ সেনাবাহিনী থেকে মুক্তি দেওয়া হচ্ছে ও তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে'।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের