নিজস্ব প্রতিনিধি, ইরাক – অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এই আবহে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। শুক্রবার ভোরে ইরাকে ভেঙে পড়েছে মার্কিন যুদ্ধবিমান ‘কেসি-১৩৫’। যুদ্ধবিমানের মধ্যে ৫ জন ছিলেন। তাঁরা কেমন আছেন, ৎ জানা যায়নি। হামলার দায় স্বীকার করে নিয়েছে ইরানি মদতপুষ্ট এক ইসলামিক গোষ্ঠী।
মার্কিন সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার দুটি বিমান ‘অপারেশন এপিক ফিউরি’ (ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের নাম)-র কাজে ইরাকের আকাশপথ ব্যবহার করছিল। তার মধ্যে একটি ভেঙে পড়েছে ইরাকে। অপরটি নিরাপদে ল্যান্ড করেছে। ভেঙে পড়ার খবর স্বীকার করলেও গুলি চালানোর বিষয়ে কিছু জানায়নি মার্কিন সেনা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনার এক আধিকারিক জানিয়েছেন, যুদ্ধবিমান ভেঙেছে। তবে সেটা কোনও হামলার কারণে নয়।
ইরানের মদতপুষ্ট গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের তরফে জানানো হয়েছে, মার্কিন যুদ্ধবিমান কেসি ১৩৫ গুলি করে নামিয়েছে তারা। ইরাকের সার্বভৌমত্ব এবং আকাশসীমার নিরাপত্তা বজায় রাখার জন্যই এই পদক্ষেপ। ‘কেসি-১৩৫’ যুদ্ধবিমানে ৩ জন করে কর্মী থাকেন। কিন্তু এই ক্ষেত্রে কেন ৫ জন ছিল? তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, মার্কিন সংস্থা বোয়িং ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে তৈরি করেছিল কেসি-১৩৫ বিমান। আমেরিকার যুদ্ধবিমানগুলি দীর্ঘ পথ পাড়ি দিলে এই বিমানগুলি মাঝ-আকাশে জ্বালানি সরবরাহ করে।
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন
প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার নিয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান, মৃত্যুদণ্ড বহালের দাবির কথাও উল্লেখ
মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, পাল্টা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডনের
গভীর রাতের বার্তা থেকে ঘনিষ্ঠতা! অভিযোগ প্রকাশ্যে আসতেই অপরাধ স্বীকার তরুণীর, সাজা ঘোষণা আদালতের
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগে সিআইডির পদক্ষেপ, ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠাতাকে
রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে তরুণী, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কনস্টেবল
জরিমানা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল সরকার
হরমুজ নিয়ে আপসহীন তেহরান! মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত ইরানের
ব্যাঙ্ককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৭, সংকটজনক আরও ২২
সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয়ের মধ্যে ১০ জনকে উদ্ধার, এখনও সন্ধান নেই এক নাবিকের
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...