নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সাধারণত কুয়াশা দেখা যায় শীতকালে। গরমকালেও যে কুয়াশা দেখা যায়, তা শনিবার দিল্লির ছবি না দেখলে বোঝা যাবে না। মার্চের শেষের দিকেও কুয়াশার চাদরে মোড়া রাজধানী। দিন কয়েক আগেও যেখানে ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এখন সেখানে একধাক্কায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে তাপমাত্রার পারদ। ৬ বছরের মধ্যে সবচেয়ে শীতলতম দিন শনিবার।
হাওয়া অফিস সূত্রে খবর, গত কয়েক দিন ধরে দিল্লির আকাশ মেঘলা ছিল। টানা বৃষ্টি হচ্ছিল। চলতি মাসে এখনও পর্যন্ত ১৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। এর জেরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। পশ্চিমি ঝঞ্ঝার কারণে সোমবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লির বিভিন্ন জায়গায়।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভোলবদল আবহাওয়ার। গত রবিবার ভোর থেকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়েছিল ২২ ডিগ্রি সেলসিয়াসে। গত ১৮ মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বেশির ভাগ অঞ্চলে। হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়। উল্লেখ্য, মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ছাড়িয়ে যায় ৩৫ ডিগ্রি। যা গত ১৫ বছরে দ্বিতীয় বার।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের