নিজস্ব প্রতিনিধি , মালদহ - বঙ্গ রাজনীতিতে এক যুগের অবসান ঘটল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথামালদহ দক্ষিণের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ডালুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন ডালু খান চৌধুরী। বুধবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই জেলার রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া। ১৯৩৮ সালের ১২ জানুয়ারি মালদহের বিখ্যাত খান চৌধুরী পরিবারে জন্ম তার। রাজনীতিতে তার হাতেখড়ি হয় দাদা গণি খান চৌধুরীর হাত ধরে।
দাদার মৃত্যুর পর তিনিই মালদহে কংগ্রেস সংগঠনের প্রধান মুখ হয়ে ওঠেন এবং দীর্ঘদিন কোতোয়ালি ভবনের রাজনৈতিক ঐতিহ্য বজায় রাখেন। ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত কালিয়াচক তিনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং ২০০৯ সাল থেকে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন আবু হাসেম খান চৌধুরী।
তার প্রয়াণের খবর পেয়ে ছেলে তথা কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী দ্রুত কলকাতা থেকে মালদহে পৌঁছান। বৃহস্পতিবার তার দেহ মালদহে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হবে। এদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বও হাসপাতালে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। তার পরিবারের সদস্য মৌসম বেনজির নূর এবারের বিধানসভা নির্বাচনে মালতিপুর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন। এমন এক গুরুত্বপূর্ণ সময়েই দলের এই অভিভাবকসুলভ নেতার প্রয়াণ রাজনৈতিক মহলে গভীর প্রভাব ফেলেছে।
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের