নিজস্ব প্রতিনিধি , মালদহ - ফের শ্যুটআউটের ঘটনা। সোমবার রাতে আচমকাই মোথাবাড়ি এলাকায় দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিতে গুরুতর জখম হন দ্বাদশ শ্রেণির এক ছাত্র। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, সোমবার রাতে মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজারে হঠাৎই গুলি চলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম আব্দুল সাহিদ। বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল। সোমবার রাতে বাড়ি থেকে বেরোনোর পর রাজা শেখ নামে এক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। বচসা এতটাই চরমে পৌঁছায় যে রাজ আচমকাই ওই ছাত্রকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সাহিদের বুকের ডান দিকে গুলি লাগে। গুলির শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা।
রক্তাক্ত অবস্থায় ওই যুবককে প্রথমে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে কলকাতায় সে চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।
পরিবারের পক্ষ থেকে রাজা শেখের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত রাজা পলাতক। ইতিমধ্যেই, পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে রাজার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের