নিজস্ব প্রতিনিধি , হাওড়া - শীতের রাতে মর্মান্তিক দুর্ঘটনা। মাঝরাতে ঘরে আগুন লাগায় পুড়ে ছাই হয়ে গেল গোটা পরিবার। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় চিরতরে ঘুমিয়ে পড়তে হল পরিবারের চার সদস্যকে। ঘটনাটি তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু পুলিশের।
সূত্রের খবর , মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘরে আগুন লাগে। সেই সময় গোটা পরিবার ঘুমে এতটাই মত্ত ছিল যে প্রথমের দিকে কিছুই টের পাননি। তবে আন্দাজ যখন করতে পারেন তখন অনেকটাই দেরি হয়ে যায়। অ্যাজবেস্টারের চাল হওয়ায় বাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।দাউদাউ করে ধরে যাওয়া আগুন ফাঁকি দিয়ে ঘর থেকে বেরোতে পারেননি কেউই। মৃতদের নাম দুর্যোধন দলুই, দুধকুমার দলুই, অর্চনা দলুই ও শম্পা দলুই।
স্থানীয়রা দ্রুত পুলিশসহ দমকল কর্মীদের খবর দেন। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করলে কোনো লাভ হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান , শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। বেশ কিছুক্ষণ পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ঘরের ভিতর থেকে একে একে দেহগুলি বার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের