নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মাঘ মাসের শুরুতেই বোল্ড আউট হয়ে বিদায়ের পথে ঠান্ডা। কলকাতায় শেষ ইনিংস খেলছে শীত। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলায় হালকা গরম অনুভূত হতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্যে রাতের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ জানুয়ারি থেকে হালকা শীতের আমেজ থাকলেও গরম অনুভূত হবে। আগামী ২৬ জানুয়ারির পর রাতে ও ভোরে শীতের আমেজ থাকবে না বললেই চলে।
ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কমবে শীতের দাপট। আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মালদা ও উত্তর দিনাজপুরে ১০ থেকে ১৫ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে থাকবে।
গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে
শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
মেট্রো স্টেশনে এসক্যালেটর বিকল থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা মোদি - শুভেন্দুর
দ্রুত বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নীর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হবে
একুশের মঞ্চে অগ্রাধিকার শহিদ পরিবারকে
বিদ্রোহীদের বেঈমান বলে কটাক্ষ মমতার
হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান
পাকাপাকি ভাবে ঋতব্রত শিবিরে যোগ দিলেন অনুব্রত মণ্ডল
বুধবার ঋতব্রত শিবিরে যোগ দেন মাডান মিত্র
পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...