নিজস্ব প্রতিনিধি , হুগলী - বছরের পর বছর পালিয়েও হলোনা শেষ রক্ষা। দীর্ঘদিনের লুকোচুরির পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বহু মামলার পলাতক রবীন্দ্র যাদব।তার কাছ থেকে উদ্ধার হয়েছে ফেনসিডিল জাতীয় বিপুল পরিমাণ লিকুইড ড্রাগস।
সূত্রের খবর, সোমবার গভীর রাতে উত্তরপাড়া থানার সাদা পোশাকের একটি টিম কোন্নগর আর কে রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত দুষ্কৃতী রবীন্দ্র যাদবকে। পুলিশ জানায়, দীর্ঘদিন ফেরার থাকার পর সম্প্রতি এলাকায় ফিরেছিল রবীন্দ্র।তার অপরাধের তালিকা বেশ লম্বা।এর আগেও অস্ত্র আইন, তোলাবাজি সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছিল সে। পুলিশের চাপে কয়েক বছর আগে এলাকা ছেড়ে দিল্লি, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করে লুকিয়ে ছিল।

সম্প্রতি উত্তরপাড়া থানা এলাকায় একের পর এক অপরাধের ঘটনা, বিশেষ করে কানাইপুর পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর খুনের পর থেকেই এলাকায় বাড়তি তৎপরতা চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ হানা দেয় সোমবার রাতেই। দলটিকে দেখে কয়েকজন পালালেও ধরা পড়ে রবীন্দ্র। তার কাছ থেকে মজুত ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, লিকুইড ড্রাগসের বড় ডিলিংয়ের উদ্দেশ্যেই সে ফের সক্রিয় হয়েছিল।মঙ্গলবার আদালতে তোলা হলে তাকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে, ড্রাগস ছাড়াও আর কী কী অপরাধের ছক কষছিল সে এবং এই চক্রের সঙ্গে কারা যুক্ত।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের