নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই গা শিউরে ওঠা আতঙ্কের ছবি। পরীক্ষা হলের একেবারে সামনে বিকট শব্দে বিস্ফোরণ কেঁপে উঠল গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। পরীক্ষার মাঝেই এমন ঘটনায় কার্যত ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে। সোমবার নির্ধারিত সময়েই শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ওই কেন্দ্রে বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুল এই তিনটি স্কুলের মোট ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন স্কুলের ক্যান্টিনে চা তৈরির সময় আচমকাই একটি এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। শিক্ষকদের রান্নার সময় থেকেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে।
পুলিশকে খবর দেওয়া হলে তুফানগঞ্জ দমকল কেন্দ্রে বার্তা পাঠানো হয়। কিন্তু দমকল বাহিনী পৌঁছানোর আগেই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় কেঁপে ওঠে মাটি। বিস্ফোরণের শব্দে আতঙ্কে পরীক্ষা ছেড়ে স্কুলের মাঠে ছুটে আসে পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন। পরীক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পরে পুলিশ মাঠে নিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত সিলিন্ডারটি বের করে দেয়। সেখানেই বিস্ফোরণ ঘটে সিলিন্ডারের। ভাগ্যক্রমে এই ঘটনায় কোনও পরীক্ষার্থী, শিক্ষক বা কর্মীর প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে সামান্য সময়ের জন্য পরীক্ষা ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পরীক্ষা চালু করা হয় বলে জানা গেছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের