নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শুরু হয়ে গেল মাধ্যমিক যুদ্ধ। ছাত্র ছাত্রীদের প্রথম বোর্ড এক্সাম। সোমবার থেকে শুরু এই যুদ্ধে রাজ্যজুড়ে সামিল হয়েছে ৯ লক্ষ ৭১ হাজার ৩৭০ জন। নদীয়ায় রয়েছে ১১২ টি পরীক্ষা কেন্দ্র। নদীয়া জেলায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিশেষ উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ।
পরীক্ষার সময় শুরু সকাল ১০:৪৫ মিনিটে। শেষ দুপুর ২ টো। নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। বেশিরভাগ ছাত্র ছাত্রীরাই চিন্তিত। রাস্তাঘাটে এই ছাপ চোখে পড়ছে। নদীয়ার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনেই রয়েছেন ট্রাফিক পুলিশ। পরীক্ষার্থীদের কোনো সমস্যা যেন না হয় সেদিকে নজর রেখে প্রয়োজনে গাড়ি থামিয়ে দিচ্ছেন।ছাত্র ছাত্রীদের আগে যেতে সাহায্য করছেন। এছাড়াও তাদের মনোবল বাড়াতে উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ।
পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে কেন্দ্রের সামনে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ফুল। কঠিন সময় তাদের উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। এই গোলাপ হাতে পেয়ে তাদের হাসিমুখ ছিল দেখার মত। সঙ্গে খুশি তার অভিভাবকরাও। ট্রাফিক পুলিশদের ধন্যবাদ জানিয়েছেন পরীক্ষার্থী সহ তার অভিভাবকরা। সঙ্গে মুখেও তাদের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাফিক পুলিশের কর্তারা।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের