নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - মাধ্যমিক নিয়ে প্রত্যেক বছরের মত এবারও সজাগ জেলা প্রশাসন। সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। শিলিগুড়িতে পরীক্ষার্থীদের উদ্যেশ্যে বিশেষ উদ্যোগ নিলেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন তিনি।
পরীক্ষার্থীদের হাতে পেন সহ। জলের বোতল তুলে দিলেন বাসুদেব ঘোষ। এলাকার সকল।ছাত্র ছাত্রীদের এইভাবেই সাফল্য কামনা করলেন। সুষ্ঠভাবে ছাত্র ছাত্রীদের পরীক্ষার উদ্দেশ্যে এহেন উদ্যোগ নিল প্রশাসন। শুধু তাই নয় , ট্রাফিক পুলিশের তরফেও বিশেষভাবে যানবাহন নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে। ছাত্র ছাত্রীদের যেন পরীক্ষা কেন্দ্রে যেতে কোনোভাবে অসুবিধে না হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। এছাড়াও কাউন্সিলরের তরফে অতিরিক্ত রিক্সা , অটোর ব্যবস্থা করা হয়েছে।

বাসুদেব ঘোষ জানিয়েছেন , "মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জীবনে সবথেকে বড় হার্ডেল। এই পরীক্ষার জন্য মুখিয়ে থাকে তারা। প্রত্যেকেই খুব কষ্ট করে পড়াশুনা করছে। সবাই ভাল স্টুডেন্ট। আমরা প্রত্যেক বছরই সকলের পাশে থাকার চেষ্টা করি। এইবছরও যথাসাধ্য চেষ্টা করলাম। আগামী দিনেও করব।"
উল্লেখ্য , সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সময় শুরু সকাল ১০:৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ২ টো নাগাদ। রাজ্য থেকে এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৭০ জন। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের