নিজস্ব প্রতিনিধি, মস্কো – লক্ষ্মীবারে ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আসছেন ‘বন্ধু’ পুতিন। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। দুই দেশের মধ্যে একাধিক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্রেমলিনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৪-৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লি এবং মস্কোর মধ্যে বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। ‘বন্ধু’ মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন।
ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই জন্য ৪-৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভারতে রাষ্ট্রীয় সফর করবেন তিনি। এই সফর ভারত ও রাশিয়ার নেতাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার এবং আঞ্চলিক ও বিশ্বব্যাপী বিভিন্ন বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে।“
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...