নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দশ বছর ধরে ভারতে বসবাস, কাজ এবং সরকারি সুবিধা পাওয়ার পরও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরতে বাধ্য হলেন রোকেয়া বিবি। আধার, ভোটার কার্ড, ব্যাঙ্কের বই সব নথি থাকা সত্ত্বেও ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় SIR প্রক্রিয়ার কারণে দেশত্যাগ ছাড়া আর কোনও পথ খোলা ছিল না তার সামনে।
SIR প্রক্রিয়া শুরু হতেই সীমান্ত পাড়ে ভিড় জমেছে লক্ষাধিক মানুষের। কেউ ১০ বছর ধরে ভারতের বাসিন্দা তো কেউ ১২ বছর ধরে। দীর্ঘদিন এখানে থেকে সরকারি পরিষেবা পাওয়ার পরেও ফিরে যেতে হচ্ছে একাধিক মানুষকে। বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা রোকেয়া বিবি প্রায় এক দশক আগে অবৈধভাবে ভারত প্রবেশ করেন। কলকাতার সল্টলেক সেক্টর ফাইভের মাঠের ধারে একটি ঝুপড়িতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। জীবিকা নির্বাহের জন্য কখনও বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ, কখনও বা রাস্তায় বোতল–কাগজ কুড়িয়ে বিক্রি করতেন। ধীরে ধীরে ভারতীয় নথিও জোগাড় করেছিলেন, আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি ব্যাঙ্কের পাসবুকও ছিল তার।
দু বার ভোটও দিয়েছিলেন বলে জানিয়েছেন রোকেয়া। লক্ষীর ভান্ডারের মতো সরকারি সুবিধাও নিয়মিত পেতেন। সব মিলিয়ে ভারতেই তার নতুন জীবনের ভিত্তি তৈরি হয়েছিল। কিন্তু SIR কার্যক্রম শুরুর পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ২০০২ সালের ভোটার তালিকায় তার বা তার পরিবারের কারও নাম নেই এই তথ্যই রোকেয়াকে দেশে ফিরে যেতে বাধ্য করছে। আইন অনুযায়ী নথিহীন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব, আর সেই কারণেই নিজের সমস্ত জমানো প্রমাণ থাকা সত্ত্বেও ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশি অনুপ্রবেশকারী রোকেয়া বিবি জানান, ' ভারতে এসেছিলাম ১০ বছর আগে। তারপর এখানে আধার কার্ড, ভোটার কার্ড সবই করি। লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম। প্রথমে ৫০০ টাকা করে পেতাম তারপর কয়েক মাস ১০০০ টাকা করে পেয়েছি। সবাই ভয় দেখাচ্ছে ২০০২ সালের তালিকায় নাম না থাকলে বের করে দেবে তাই চলে যাচ্ছি। বয়স হয়ে গেছে আর এই দেশে ফিরবো না। এতদিন ছিলাম এখানে ২ বার ভোটও দিয়েছি।'
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের