নিজস্ব প্রতিনিধি , মালদহ - সকাল হতেই রেললাইনের ধারে হঠাৎ লাল কাপড়ে মোড়া কিছু পড়ে থাকতে দেখে এগিয়ে যান স্থানীয়রা। কাছে গিয়ে কাপড় সরাতেই চোখ কপালে ওঠে সবার। ওই কাপড়ের ভাঁজে জড়িয়ে রয়েছে সদ্যোজাত পুত্র সন্তানের নিথর দেহ! এই দৃশ্য দেখা মাত্রই এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।
সূত্রের খবর, বুধবার ভোরে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটে এই চাঞ্চল্যজনক ঘটনা। স্থানীয়দের অনুমান, আশেপাশে একাধিক হাসপাতাল ও নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই হয়তো মৃত শিশুর দেহ এনে ফেলে দেওয়া হয়েছে। দেহের পাশে পড়ে ছিল একটি ব্যাগও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে রেল পুলিশ। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় দোকানদার অজিত প্রসাদ জানান, একটু লাল কাপড়ে মোড়া ব্যাগ দেখতে পেয়ে আমি আশেপাশের লোকজনকে ডাকি। তারপরই দেখি একটি পুত্র সন্তানের মৃতদেহ।এমন ঘটনা সত্যি অমানবিক। যারা করেছে তাদের শাস্তি হওয়া উচিত।"

রেল পুলিশের আধিকারিক সুশিল কুমার দাস জানান, "আমরা দেহটি উদ্ধার করেছি। তদন্ত চলছে, কারা এর সঙ্গে যুক্ত তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।"

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের