নিজস্ব প্রতিনিধি, কুয়েত - ১ মাস ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত। শান্তি আলোচনা দূরের কথা। একের পর এক আক্রমণ করতে ব্যস্ত বিশ্বের ৩ সামরিক শক্তিধর দেশ। পশ্চিম এশিয়ার যুদ্ধে রক্ত ঝরছে বিশ্ব বাজারে। তবুও হামলা, পাল্টা হামলা অব্যাহত। ফের কুয়েত বিমানবন্দরে ও দুবাইয়ে মার্কিন সেনা লুকোনোর জায়গায় হামলা চালাল ইরান।
ইরানের দাবি, দুবাইয়ে মার্কিন সেনাকে লুকিয়ে রাখা ২ টি জায়গায় হামলা চালিয়েছে তাঁরা। সেখানে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে ইরানের দাবি নস্যাৎ করেছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, “ইরানের সরকার সোশ্যাল মিডিয়ায় মিথ্যে দাবি করে, সামরিকভাবে নিজেদের দুরাবস্থার কথা লুকোচ্ছে।“
অন্যদিকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। ধ্বংস হয়ে গিয়েছে সেখানকার রাডার সিস্টেম। হামলার কথা স্বীকার করে নিয়েছে কুয়েতের বিমান মন্ত্রক। কুয়েতের বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হামলার নেপথ্যে রয়েছে ইরানের সমর্থিত গোষ্ঠী।
উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকে হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন, “এই এলাকার দেশগুলির কাছে আমার আবেদন, যদি আপনারা উন্নয়ন ও নিরাপত্তা চান। তাহলে আমাদের শত্রুদের আপনাদের জমি থেকে যুদ্ধ চালাতে দেবেন না।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের