নিজস্ব প্রতিনিধি , কাবুল - একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে শোরগোল গোটা বিশ্বে। ঠিক তখনই আফগানিস্তানের বিরুদ্ধে বিমান হামলা চালায় পাকিস্তান। কাবুলের এক হাসপাতালে বিমান হামলায় মৃত্যু হয় ৪০০ জনের। ঘটনার বিরোধিতা করেছেন আফগানিস্তানের দুই ক্রিকেটারও। নির্মমতার বিরোধিতা করেছে ভারত সরকারও। এবার সরাসরি পাকিস্তানকে হুমকি দিল তালিবান সরকার। জানিয়ে দিল , আর কোনো আলোচনার জায়গা নেই।
মঙ্গলবার তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ ইসলামাবাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, “এই ঘটনা পাক আগ্রাসনের আরও একটি উদাহারণ। আকাশ সীমা লঙ্ঘন করে তারা হামলা চালিয়েছে। বেছে বেছে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছে।পাক সেনা ইচ্ছাকৃতভাবে স্কুল, হাসপাতাল, মাদ্রাসায় বোমাবর্ষণ করেছে। তাই পাকিস্তানের সঙ্গে আর কোনওরকম কূটনৈতিক আলোচনা হবে না। এবার সরাসরি মৃত্যুমিছিলের বদলা নেওয়া হবে।"
উল্লেখ্য , কাবুলের অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতাল নামে একটি রিহ্যাব সেন্টারে হামলা চালায় পাকিস্তান। সেখানে বরাবরই রোগীদের ভিড় থাকে। ওই নৃশংস হামলায় গোটা হাসপাতাল পরিণত হয় ধ্বংসস্তূপে। যার ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও পাকিস্তানের দাবি ছিল সামরিক ঘাঁটি সহ জঙ্গিদের নানাকেন্দ্রে হামলা চালানো। তবে সপ্তাহ ধরেই জঙ্গি দমন অভিযানের নামে আফগানিস্তানের নানা অংশে আক্রমণ করেছে পাকিস্তান। এর আগে আফগানিস্তানে এত বড় হামলা চালায়নি কোনো রাষ্ট্র। তবে এবার নড়েচড়ে বসে পাকিস্তানকে সরাসরি হুমকি দিল তালিবান সরকার।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের