নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - জাতি সত্তার দাবিতে অনির্দিষ্টকালীন রেল ও পথ অবরোধ কর্মসূচিতে নামে কুড়মি সমাজের মানুষেরা। রবিবার দুপুরে ঝাড়গ্রাম শহরে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল কুড়মি সংগঠনগুলি। যার জেরে বাতিল হয় একাধিক ট্রেন।
সূত্রের খবর, রবিবার মিছিল শুরু হয় ঝাড়গ্রামের রবীন্দ্র পার্ক থেকে। সুভাষ পার্ক হয়ে শহরের পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয় কর্মসূচি। মিছিল শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। এদিন মিছিলে নেতৃত্ব দেয় আদিবাসী কুড়মি সমাজের জেলা সভাপতি তরুণ মাহাতো সহ বহু মানুষজন। এর আগে শনিবার থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা জুড়ে লাগাতার রেল ও পথ অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। তবে কলকাতা হাই কোর্ট জানিয়ে দেয়, অবরোধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা যাবে না। সেই নির্দেশের পরই পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কার্যত ভেস্তে যায় কুড়মিদের কর্মসূচি।
তবে ঝাড়খণ্ডে অবরোধের জেরে ব্যাপক প্রভাব পড়ে রেল চলাচলে। বাতিল হয় একাধিক ট্রেন। এর মধ্যে রয়েছে খড়্গপুর-টাটানগর মেমু, রাউরকেলা-হাওড়া বন্দে ভারত, টাটানগর-পটনা বন্দে ভারত, হাওড়া-টাটানগর, আদ্রা-বারকাকানা মেমু, রাঁচি-আসানসোল মেমু-সহ মোট ১২টি ট্রেন। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
আদিবাসী কুড়মি সমাজের দাবি, ' আমার যে রেল অবরোধ করেছিলাম গত শনিবার সেখানে হাইকোর্টের নির্দেশ মেনে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখেই করছিলাম। কিন্তু পুলিশ প্রশাসন আমাদের আন্দোলনটাকে অন্য রূপ দিয়েছে। অকারণে আমাদের নেতাকে গ্রেফতার করেছে। আমাদের আদিবাসী মা - বোনেদের ওপর অত্যাচার করেছে। আর তার প্রতিবাদে আমাদের এই মিছিল।'
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের