নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এক বছর আগে রাজনৈতিক হিংসার বলি হয়েছিল ৯ বছরের ছোট্ট তামান্না। বিচার চেয়ে দীর্ঘদিন অপেক্ষায় ছিল পরিবার। অবশেষে সেই মামলায় বড় অগ্রগতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পর পুলিশের জালে আরও ১২ অভিযুক্ত। এক্স হ্যান্ডেলে ধৃতদের নাম প্রকাশ করে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘কথা রেখেছি।’
গত বছরের ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণার দিন কালীগঞ্জ থানার মোলান্দি গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন। ঘটনার পর নিহতের মা সাবিনা ইয়াসমিন ২৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে প্রথমে ১১ জনকে গ্রেফতার করা হলেও বাকি অভিযুক্তরা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিধানসভায় তামান্না হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, এই ঘটনার প্রতিটি অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। পরে তিনি তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেই প্রতিশ্রুতির পরই জোরদার হয় পুলিশের অভিযান। বিভিন্ন রাজ্যে তল্লাশি চালিয়ে গুরগাঁও ও নাগপুর-সহ একাধিক এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
শুক্রবার মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে সদ্য গ্রেফতার হওয়া ১২ জনের নামের তালিকা প্রকাশ করে লেখেন, ‘তামান্নার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আমরা প্রতিশ্রুতি রক্ষা করছি।’ একইসঙ্গে কৃষ্ণনগর জেলা পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তিনি। তার দাবি, এফআইআরে নাম থাকা প্রায় সব অভিযুক্তই এখন পুলিশের হেফাজতে।
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের