কলকাতা পুরসভার কড়া পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়েছে কসবা এলাকায়। প্রাক্তন মন্ত্রী তথা কসবা তৃণমূল বিধায়ক জাভেদ আহমেদ খান -এর কার্যালয়কে অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করে নোটিস জারি করা হয়েছে।
শুক্রবার সংশ্লিষ্ট ভবনের গায়ে পুরসভার পক্ষ থেকে নোটিস সাঁটানো হয়। নোটিসে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ নথি জমা দিতে হবে, অন্যথায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট অংশ ভেঙে ফেলার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
সূত্রের খবর, অভিযোগ ওঠে যে বিধায়কের কার্যালয়ের একাংশ অনুমোদিত নকশার বাইরে নির্মিত হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বিল্ডিং বিভাগের আধিকারিকরা সম্প্রতি পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ার পরই আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কলকাতা পুর আইনের অধীনে নোটিস জারি করা হয়।নোটিসে ভবনের মালিক করিম বক্স খানকে সোমবার বিকেল সাড়ে চারটের সময় বিশেষ অফিসারের দফতরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে বিধায়ক জাভেদ আহমেদ খান জানিয়েছেন, সংশ্লিষ্ট ভবনের সমস্ত নথি ও অনুমোদিত প্ল্যান তাঁর কাছে রয়েছে এবং তা পুরসভার কাছেও জমা দেওয়া হবে। তাঁর দাবি, সবকিছুই কলকাতা পুরসভার অনুমোদিত।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের