নিজস্ব প্রতিনিধি , বেইজিং - মাংসের দোকান থেকে প্রাণ বাঁচিয়ে পালাল একদল নিরীহ কুকুর। ঘটনাটি যেকোনো সিনেমার গল্পকে হার মানানোর মত। ছোট থেকে বড় সব ধরণের একদল কুকুর প্রাণ বাঁচাতে কসাইয়ের হাত থেকে পালিয়ে যায়। এরপর দুঃসাহসিক অভিযানের পর নিজেদের গ্রামে ফেরে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর , ঘটনাটি চীনের। গত ১৬ ই মার্চ চীনের জিলিন প্রদেশে একটি কুকুরের মাংসের দোকানে সাতটি পোষ্য কুকুরকে চুরি করা হয়। কসাইয়ের কাছে নিয়ে যাওয়ার পথেই কোনোভাবে ভ্যান থেকে পালিয়ে যায় তারা। সবথেকে বড় বিষয় পালিয়ে যাওয়ার সময় তারা আলাদা হয়নি। বরং একসঙ্গেই পালিয়ে যায়।
প্রায় ২ দিন ধরে রাস্তা খুঁজে খুঁজে ১৭ কিলোমিটার পথ অতিক্রম করে নিজেদের গ্রামে ফিরে আসে। এই দুঃসাহসিক অভিযানে কুকুরের ওই দলকে নেতৃত্ব দেয় ছোট্ট কর্গি কুকুর। বারবার পেছন ফিরে তাকিয়ে বাকিদের একসঙ্গে নিয়ে গ্রামে ফেরে তারা। দলে ছিল একটি জার্মান শেফার্ড। কোনোভাবে আহত হয়ে যায় সে। তাকে ঘিরে রেখে বাকি কুকুরগুলো নিরাপদে সেই যাত্রা সফল করে।
গত ১৯ শে মার্চ একটি স্বেচ্ছাসেবী সংগঠন জানায় , সবকটি কুকুর সুস্থভাবে নিজেদের গ্রামে ফিরে গেছে। তিনটি ভিন্ন ভিন্ন পরিবারের কুকুর ছিল তারা। সেই দুঃসাহসিক অভিযানে একে অপরের বন্ধু হয়ে যায়। না চিনেও একসঙ্গে এই যাত্রা করে তারা। একে অপরকে বিশ্বাস ভরসা জোগায়। এই ঘটনা যেকোনো সিনেমার গল্পকে হার মানাবে। মনুষ্য জাতির থেকেও নিজেদের বিশ্বস্ত হিসেবে ফের প্রমাণ করল কুকুর।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের