নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সল্টলেক স্টেডিয়ামের সামনে থাকা ফুটবল-থিমের ভাস্কর্য ভাঙাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্রতর। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি লোগোটা নিজে এঁকেছিলাম। আমার উপর রাগ থাকতেই পারে, কিন্তু সেই রাগ শিল্প বা ক্রীড়ার উপর কেন?” তাঁর বক্তব্যের পর থেকেই নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

মুখ্যমন্ত্রীর দাবি, ওই ভাস্কর্য শুধু একটি স্থাপনা ছিল না, বরং ক্রীড়াপ্রেমীদের কাছে তা ছিল আকর্ষণের কেন্দ্র। বহু মানুষ সেখানে গিয়ে ছবি তুলতেন এবং আন্তর্জাতিক স্তরেও এর প্রশংসা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ফিফাও প্রশংসা করেছিল। এটা বাংলার গর্বের বিষয় ছিল।” তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই এই শিল্পকর্ম ভেঙে ফেলা হয়েছে।

এদিন অতীতের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা কখনও লেনিন, স্টালিন বা শ্যামাপ্রসাদের মূর্তিতে হাত দিইনি।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সল্টলেকের এই ভাস্কর্য বিতর্ক এখন শুধু একটি কাঠামো ভাঙার প্রশ্ন নয়, বরং তা রাজ্যের রাজনৈতিক সংঘাতের নতুন ইস্যু হয়ে উঠছে বলেই মত পর্যবেক্ষকদের।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের