নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – গত ২১ মে ফলতা বিধানসভায় নির্বাচন ছিল। ভোটের আগেই হঠাৎ করে প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে নির্বাচনী লড়াই থেকে সরিয়ে নেওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনাও দেখা যায়।এরই মধ্যে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি সোশ্যাল মিডিয়ায় শানু বক্সি ও জাহাঙ্গীর খানের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেছেন বলে দাবি করেছেন। ওই পোস্টে তিনি শানু বক্সিকে নিয়ে একাধিক অভিযোগও তোলেন।

প্রকাশ্যে আসা একটি স্ক্রিনশট অনুযায়ী, শানু বক্সির তরফে জাহাঙ্গীর খানকে কিছু সরকারি পিডিএফ নথি পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এর উত্তরে জাহাঙ্গীর খান লিখেছেন বলে যে বার্তা ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে — “শানু, করে দিলাম, যেটা বলেছিলে সেটা করলাম।” যদিও এই চ্যাটের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শানু বক্সিকে ফলতায় বদলি করে আনা হয়েছিল। পরে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে সরানো হয়। এর আগেও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই বিডিওকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের