নিজস্ব প্রতিনিধি, তেহরান – যুদ্ধ থামানোর জন্য ইরানকে ১৫ শর্ত দিয়েছে আমেরিকা। সেই শর্তের বেশিরভাগই নাকি মেনে নিয়েছে ইরান। এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার ভোরে ট্রাম্পের দাবি উড়িয়ে দিল তেহরান।
এদিন ইরানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে। তার পরে এই ৩১ দিনে আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি। প্রস্তাব মেনে নেওয়া তো দূরের কথা। তবে পাকিস্তান সহ কিছু মধ্যস্থতাকারী দেশের পক্ষ থেকে আমাদের কাছে আলোচনার অনুরোধ এবং কিছু প্রস্তাব পাঠানো হয়েছে।“ ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই জানিয়েছেন, “এখন আত্মরক্ষাই আমাদের কাছে অগ্রাধিকার।“
গত রবিবার ‘এয়ার ফোর্স ওয়ান’ (মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান)-এ সাংবাদিকদের ট্রাম্প জানান, “হ্যাঁ ইরান প্রস্তাবগুলি নিয়ে যোগাযোগ করেছে। ওরা আমাদের দাবিগুলির বেশির ভাগই মেনে নিয়েছে। আর মানবে না-ই বা কেন? আমরা যা চিন্তাভাবনা করছি, তার সঙ্গে ওরাও (ইরান) সহমত। আমরা ১৫ টি বিষয়ের কথা বলেছিলাম। মূলত ওই বিষয়গুলি ছাড়াও আমরা আরও কয়েকটি বিষয়ে ওদের কাছে প্রস্তাব দেব।“
উল্লেখ্য, গত মাসের শেষ দিন আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফে জানানো হয়েছে, নিজের দফতরেই মৃত্যু হয়েছে খামেনেইয়ের। এরপরই বাহারিন থেকে দুবাই, সৌদি, কাতার, কুয়েতের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর। মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের