নিজস্ব প্রতিনিধি, কলকাতা - তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বে-আইনি নির্মাণের অভিযোগ ঘিরে বাড়ির বে-আইনি অংশ ভাঙ্গার নোটিশ পাঠিয়েছে পুরসভা। কালীঘাট শান্তিনিকেতনের বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে গিয়েছিলেন পুরসভার আধিকারিকেরা। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে সোমবারে কলকাতা পুরসভার দেওয়া নোটিশের সময়সীমা শেষ হচ্ছে। এরপর কি হবে? তা নিয়ে শুরু হয়েছিল চর্চা। রবিবার সকালে সেই বিষয়ে জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে ১০ দিনের সময় চেয়ে পুর সভাকে চিঠি পাঠানো হয়েছে। গত সোমবারে অভিষেকের দুটি ঠিকানা কালীঘাট রোড, হরিশ মুখার্জী রোডের বাড়িতে নোটিশ যায় কলকাতা পৌরসভার। নোটিশে বলা হয় বাড়িতে কোনও নির্মাণ হলে কি পৌরসভার অনুমতি নেওয়া হয়েছিল? সেই বিষয়ে জানতে চেয়েই নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

দিন কয়েক আগে কালীঘাটের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বৈঠক করে বেরোচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি কিছু না বললেও পরে তিনি সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন। তিনি রীতিমতো আঙুল তুলে ধমকের সুরে বলেন নির্দিষ্ট করে জেনে আসুন বাড়ির কোন অংশটা অবৈধ। তারপর আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেব।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের