নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - অর্থের অভাব থাকলেও মানবিকতাই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। শংকর রায় স্থানীয়দের কাছে তারই জীবন্ত প্রতীক। ভালোবেসে বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তিনি। নিঃস্বার্থভাবে ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়ানো তাঁর এই উদ্যোগ সমাজের কাছে এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শংকর রায় পেশায় একজন সাধারণ ট্যাক্সি চালক। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি এই পরিষেবা দিয়ে আসছেন। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সেই দিনগুলিতে ফোন করলেই গাড়ি করে ছাত্রছাত্রীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তিনি। শুধু যাতায়াত নয়, তিনি খেয়াল রাখেন পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যের দিকেও।

কলম, খাতা, রাবার, জলের বোতল, বিস্কুট থেকে প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত সরবরাহ করেন তিনি। এমনকি কেউ যদি রাস্তার ধারে গাড়ি বা বাসের জন্য অপেক্ষা করে, তাকেও নিজ দায়িত্বে পৌঁছে দেন। তাঁর এই উদ্যোগ কেবল সেবা নয়, দায়িত্ববোধ আর ভালোবাসার এক নিঃস্বার্থ উদাহরণ। শহরবাসীর কাছে তিনি শুধু চালক নয়, বরং এক সহায়ক, বন্ধুও।
এ বিষয়ে শংকর রায় জানান, 'এই কাজ আমি সম্পূর্ণ নিজের ভালোলাগা থেকেই করি। অনেক সময় পরীক্ষা কেন্দ্র বেশ দূর দূরান্তে পড়ে। ফলে দুশ্চিন্তায় পড়েন অভিভাবকেরা। আমার একটাই লক্ষ, প্রয়োজন আছে এমন সবাইকে নিরাপদে, সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া'।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের