নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সওয়াল ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। আইনজীবীদের সঙ্গে থাকার পর একসময় নিজেই শীর্ষ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। আর সেই সওয়ালকে কেন্দ্র করেই কটাক্ষের সুর চড়িয়েছে বিরোধী শিবির, যদিও এই নিয়ে তৃণমূলের অন্দরে উচ্ছ্বাসের ছবিই ধরা পড়েছে।
সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ' আজ মমতাদি একশোয় একশো নয়, একশোয় দুশো নয় একশোয় পাঁচশো। তিনি যে যে পয়েন্ট তুলেছেন, সেগুলিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, গুরুত্ব দিয়েছে এবং নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে।' কুণালের দাবি, আইনজীবীদের বাইরেও মুখ্যমন্ত্রী নতুন নতুন পয়েন্ট যেভাবে দাপটের সঙ্গে, অথচ আদালতের পূর্ণ মর্যাদা বজায় রেখে তুলে ধরেছেন, তাতে নির্বাচন কমিশনের আইনজীবীরা চাপে পড়ে যান এবং শেষ পর্যন্ত সময় চাইতে বাধ্য হন।
কুণাল আরও বলেন, 'সুপ্রিম কোর্টে আজ ইতিহাস গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেখিয়ে দিলেন, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বাংলার কোনও মুখ্যমন্ত্রী এই প্রথম সওয়াল করছেন। সুপ্রিম কোর্ট অনুভব করেছে, লজিক্যাল ডিসক্রেপেন্সির নামে অত্যাচার হচ্ছে। নির্বাচন কমিশন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়ের কাছে ল্যাজেগোবরে হয়েছে।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের