নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা হলেও তা এখনও কার্যকর করা সম্ভব হল না। ভারতের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের তরফে ট্রাইব্যুনাল দ্রুত চালুর আশ্বাস দেওয়া হলেও, অবসরপ্রাপ্ত বিচারপতিদের অসন্তোষের জেরে বুধবার নির্ধারিত বৈঠকই ভেস্তে গেল। ফলে বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ আপাতত অনিশ্চয়তার মুখে।
মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। পরিকল্পনা ছিল জোকার একটি সরকারি ভবনে বসে ট্রাইব্যুনাল কাজ করবে। বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের নাম বাদ গেলে তারা এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই অভিযোগ দায়ের করার সুযোগ থাকার কথা।
বুধবার বিকেলে এই বিষয়ে বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কিন্তু বৈঠকে উপস্থিত অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি কমিশনের প্রতিনিধিরা। ট্রাইব্যুনালের সদস্যরা জানতে চান, কাজের জন্য নির্দিষ্ট এসওপি কোথায়, পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কি না এবং কোনও ভোটার অভিযোগ করলে যে বিএলও নথি গ্রহণ করেননি, সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই প্রশ্নগুলির সন্তোষজনক জবাব না মেলায় অসন্তোষ তৈরি হয় বিচারপতিদের মধ্যে। শেষ পর্যন্ত বৈঠক মুলতুবি হয়ে যায়। এমনকি কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেছেন বলে জানা যায়। নতুন করে কবে বৈঠক হবে এবং ট্রাইব্যুনাল আদৌ কবে কাজ শুরু করবে, তা নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের