নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শনিবার দুপুরে অসমের শিলচর থেকে কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে তাঁর বিমান। এরপর হেলিকপ্টারে করে রেসকোর্সের হেলিপ্যাডে নামেন তিনি। সড়কপথে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যান। সেখানে ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
এদিন সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। মোদির হাতে গৌর-নিতাইয়ের মূর্তি তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর বেশ কয়েকটি জাহাজ চলাচল ও বন্দর-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। হলদিয়া ডক কমপ্লেক্সে পাঁচ নম্বর বার্থের সংস্কার, খিদিরপুর ডকের সংস্কারের প্রকল্পের উদ্বোধনও করেছেন।
১৮ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতকে নতুন রূপ দেবে। সুবিধা মিলবে লক্ষ লক্ষ মানুষের। উল্লেখ্য, ব্রিগেডে তখন বক্তব্য রাখছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সময় আকাশে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার দেখা যেতেই কর্মী-সমর্থকদের পতাকা নেড়ে তাকে স্বাগত জানানোর আহ্বান জানান তিনি। মুহূর্তে ‘মোদি-মোদি’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা ব্রিগেড ময়দান।
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের