নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার বড় প্রশাসনিক রদবদল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। মেয়র পারিষদের বৈঠক বাতিল এবং পুরসভার মাসিক অধিবেশন স্থগিতের পর এবার বদলি করা হল পুরসভার সচিবকেও। একের পর এক কড়া প্রশাসনিক সিদ্ধান্তে স্পষ্ট, কলকাতা পুরসভাকে ঘিরে আরও কঠোর অবস্থানে যাচ্ছে নতুন রাজ্য সরকার।
এতদিন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সচিব পদে ছিলেন স্বপন কুমার কুন্ডু। তাকে সরিয়ে ওএসডি পদে পাঠানো হয়েছে। তার জায়গায় নতুন সচিব হিসেবে দায়িত্ব পেলেন কিশোর কুমার বিশ্বাস। যিনি এতদিন পূর্ব বর্ধমান জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। দুজনেই ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই কলকাতা পুরসভার অন্দরে চাপানউতোর ও প্রশাসনিক অস্থিরতা বাড়ছিল। সম্প্রতি মেয়র পারিষদের বৈঠক বাতিল করা হয়।
এরপর বৃহস্পতিবার পুরসভার তরফে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবারের মাসিক পুর অধিবেশনও স্থগিত রাখা হচ্ছে। তবে কেন এই বৈঠক স্থগিত করা হল, তা নিয়ে বিজ্ঞপ্তিতে কোনও স্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি। কবে ফের অধিবেশন হবে, তা নিয়েও এখনও অনিশ্চয়তা রয়েছে। ফলে প্রশাসনিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের