নিজস্ব প্রতিনিধি , মালদহ - নিজেদের শিক্ষা প্রাঙ্গণকে পরিচ্ছন্ন, বাসযোগ্য রাখার তাগিদে এক অনন্য নজির গড়ল গৌড় কলেজের শিক্ষার্থীরা। শনিবার ছুটির আমেজ সরিয়ে রেখে কলেজের কয়েকশো ছাত্রছাত্রী হাতে ঝাড়ু, সাফাই সরঞ্জাম নিয়ে পুরো ক্যাম্পাস পরিষ্কার করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। মূলত কলেজের এনএসএস (NSS) ইউনিটের আহ্বানে সাড়া দিয়ে ছাত্র সপ্তাহ পালনের প্রাক্কালে এই বিশেষ সাফাই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রের খবর , শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ সাফাই অভিযানের নেতৃত্বে ছিল কলেজের এনএসএস ইউনিট। তবে শুধু এনএসএস ভলান্টিয়ারই নন, কলেজের সাধারণ ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। অভিযান চলাকালীন ছাত্রছাত্রীরা একাধিক দলে ভাগ হয়ে কাজ শুরু করে। একটি দল কলেজের মূল খেলার মাঠ সহ সংলগ্ন এলাকা থেকে শুকনো পাতা, আগাছা পরিষ্কার করে। অন্য দল দীর্ঘদিন ধরে জমে থাকা প্লাস্টিক কাপ, জলের বোতলসহ বিভিন্ন অজৈব বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলে। পাশাপাশি সচেতনতা প্রচারের মাধ্যমে পড়ুয়াদের ডাস্টবিন ব্যবহারের বার্তাও দেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ড. বিজয় ঘোষ জানান, “ছাত্র সপ্তাহ উদযাপনের পূর্বে আমাদের সমগ্র পরিসরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য ছাত্রছাত্রীরা নিজেরাই উদ্যোগী হয়েছে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি তারা শপথ গ্রহণ করেছে যে, ভবিষ্যতে ক্যাম্পাসকে আবর্জনামুক্ত রাখবে। এভাবেই আজকের দিনের কার্যাবলীর শুভ সূচনা হলো।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের