আগস্ট ২৮, ২০২৫ দুপুর ১০:১৯ IST

ক্লাসের মধ্যেই তৃণমূল নেতার দাদাগিরি , আঙুল উঁচিয়ে শাসানি ২ অধ্যাপককে

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - যামিনী রায় কলেজ ঘিরে ফের চাঞ্চল্য। কলেজ পরিচালন সমিতির বৈঠকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালিপদ মুখোপাধ্যায় ও স্থানীয় নেতা জয়ন্ত দাসকে দুই অধ্যাপককে প্রাণে মারার হুমকি দিতে শোনা যাচ্ছে বলে অভিযোগ।

সূত্রের খবর, অধ্যাপক লক্ষ্মীনারায়ণ যাদব ও কুন্তল সিনহা অভিযোগ করেন, থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নেয়নি, পরে ইমেলেও জানালেও কোনো ব্যবস্থা হয়নি। তাঁদের দাবি, এই ঘটনায় কলেজের পরিবেশ ভেঙে পড়েছে, নিরাপত্তাহীনতায় অনেকেই বদলি চাইবেন।

প্রতিবাদী অধ্যাপক লক্ষ্মীনারায়ণ যাদব 

এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি ও সিপিএম। বড়জোড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তবে অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ করেন।

অধ্যাপককে প্রকাশ্যে হুমকির ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, এর আগেই গত ১৪ অগাস্ট প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় একই কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মার্সাল সোরেনের ওপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় আদিবাসী সমাজ প্রতিবাদে মিছিলও করেছিল।ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজেপি ও সিপিএম তীব্র সমালোচনা করেছে।

বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে পরিকল্পিতভাবে অধ্যাপকদের নিগ্রহ করা হয়েছে। এর আগেও ওই অধ্যাপককে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। তবুও তিনি ছাত্রছাত্রীদের শিরদাঁড়া সোজা রেখে পড়িয়েছেন। এবার তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে। বিজেপি এর তীব্র নিন্দা জানায়।

বিজেপি নেতা 

প্রাক্তন সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী বলেন, “যামিনী রায়ের জন্মভূমি বেলিয়াতোড়ে অধ্যাপকদের ওপর এমন আক্রমণ লজ্জাজনক। পুলিশ প্রশাসন ও আদালতের নীরবতা মানুষকে অপমান করেছে।” তিনি কটাক্ষ করে আরও বলেন, “অনুব্রত মণ্ডলের আমলে নারী অপমান, আরাবুল ইসলামের ঘটনার মতো তৃণমূলের পুরোনো চরিত্র আবার প্রমাণিত হলো।”

প্রাক্তন সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী

তৃণমূলের পাল্টা বক্তব্য,অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করে বলেন, “তৃণমূল সহনশীল দল। অধ্যাপক কেন, কাউকেই আমরা অপমান করি না। সিপিএম দল শূন্য থেকে উঠতে চাইছে বলেই এসব নাটক করছে। সেদিন আমরা কেবল আলোচনা করেছি, কোনও হুমকি দিইনি।”

অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি 

আরও পড়ুন

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি
আগস্ট ৩০, ২০২৬

আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

বাংলাদেশি তকমা ঘিরে তোলপাড়! পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস
আগস্ট ৩০, ২০২৬

ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’

মাঝসমুদ্রে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ৩০, ২০২৬

দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র

টাকা ফেরত তো দূর, রিসিভ কপি চাইতেই হেনস্থা! ছাত্রী-মাকে মারধরের অভিযোগ বিএড কলেজের ২ কর্মীর বিরুদ্ধে
আগস্ট ৩০, ২০২৬

টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ

বিদ্যুৎহীন ফ্ল্যাট, ছাদেই রাত কাটাচ্ছিলেন দম্পতি! ৫ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু যুবকের
আগস্ট ৩০, ২০২৬

আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
 

আগামী ৩ মাস বড় চ্যালেঞ্জ! ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীর ঘাটতি, আক্রান্তে কলকাতা শীর্ষে
আগস্ট ৩০, ২০২৬

অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে

কৈখালীতে দলছুট বানরের তাণ্ডবের অবসান, বনদফতরের খাঁচায় বন্দি ‘অতিথি’
আগস্ট ৩০, ২০২৬

দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি

নেপালের হড়পা বান থেকে শিক্ষা, সুন্দরবন বাঁচাতে নদীর পাড়ে প্ল্যাকার্ড হাতে খুদেরা
আগস্ট ২৯, ২০২৬

ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা

পাশে থাকার দায়িত্ব পালন করব , রামপুরহাটে আশিসের পরিবারের পাশে শুভেন্দু
আগস্ট ২৯, ২০২৬

আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মণ্ডপে ওঠার আগেই ভাঙা হল প্রতিমা! নবান্নের কাছে গ্রেফতার যুবক
আগস্ট ২৯, ২০২৬

নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ

চোখের সামনে আস্ত রেল ব্যবস্থা , ২৪ ফুটের ঘরে অনুপের অভিনব কীর্তি
আগস্ট ২৯, ২০২৬

এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ

চালকের আসনের নিচে টাকার বান্ডিল! যাত্রীবাহী বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লক্ষ টাকা
আগস্ট ২৯, ২০২৬

অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের