6a82a9941e701_Gallery_1786947920506
আগস্ট ১৭, ২০২৬ দুপুর ১১:৫৬ IST

ক্লান্ত, ক্ষুধার্ত, ভীত! বাড়ি ফিরতে চান, যুদ্ধ করতে গিয়ে ভয়াবহ সংকটে মার্কিন সেনারা

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে মোতায়েন মার্কিন সেনারা এবার চরম সমস্যায়। যুদ্ধজাহাজগুলিতে দেখা দিয়েছে খাবার ও জলের ঘাটতি। দীর্ঘ সময় সমুদ্রে থাকায় ভেঙে পড়েছে একাধিক পরিষেবা। পরিস্থিতি ক্রমশ আরও কঠিন হয়ে উঠছে। বিষয়টি ঘিরে প্রশ্ন উঠেছে প্রশাসনিক ব্যবস্থার ওপর।

শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই পরিস্থিতির কথা সামনে এসেছে। 'আব্রাহাম লিঙ্কন'-সহ একাধিক মার্কিন রণতরী ৫ মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে রয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি ঘিরেই এই মোতায়েন। কিন্তু দীর্ঘদিন সমুদ্রে থাকার ফলে সেনাদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পর্যাপ্ত খাবার ও পানীয় জল না থাকার অভিযোগও উঠেছে। 'আব্রাহাম লিঙ্কন'-এ থাকা কয়েকজন সেনা সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সেখানেই নিজেদের দুরবস্থার কথা জানান তাঁরা।

এক সেনার দাবি, ইরানের সঙ্গে সংঘাত শুরুর আগেই তাঁদের মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। এতদিন কেটে গেলেও স্থলভাগে যাওয়ার সুযোগ মেলেনি। আর এক সেনা জানান, তিনি প্রায় ১১ মাস ধরে ওই অঞ্চলে রয়েছেন। অভিযানের শুরুতেই রণতরীর জল সরবরাহ ব্যবস্থা বিকল হয়ে যায়। ফলে স্নান ও জামাকাপড় পরিষ্কারেও সমস্যা তৈরি হয়। পরে স্নানের উপর নানা বিধিনিষেধ জারি করা হয়। প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতিও দেখা দেয়। এমনকি কয়েকটি শৌচাগারও অচল হয়ে পড়ে। প্রথমে 'আব্রাহাম লিঙ্কন'-এ সমস্যা দেখা দিলেও পরে অন্যান্য যুদ্ধজাহাজেও একই পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি কতটা ভয়াবহ, তা নিয়ে সেনাদের পরিবারের তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগ, কয়েকটি রণতরীর শৌচাগারের মেঝেতে প্রায় ৬ ইঞ্চি পুরু বর্জ্য জমেছে। একেকটি শৌচাগার প্রায় ২০০ জন সেনা ব্যবহার করেন। দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে দাবি। এক মার্কিন সেনার বাবা ছেলের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, ছেলে বর্তমানে কুয়েতে রয়েছেন। শারীরিক ভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন তিনি। দীর্ঘদিনের চাপের কারণে মানসিক অবস্থাও ভেঙে পড়েছে। পরিবারের কাছে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ওই সেনা।

ওই সেনার বাবা বলেন, 'সে ক্লান্ত, ক্ষুধার্ত ও ভীত। ওকে সাহায্য করুন'। যুদ্ধের মাঝেই সেনাদের এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘমেয়াদি মোতায়েনের কারণে তাঁদের প্রয়োজনীয় পরিষেবা কেন নিশ্চিত করা গেল না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবর্জনার পাহাড় , গিনিতে মৃত ২২ !
আগস্ট ২৪, ২০২৬

ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন

 

বিয়ে থেকে বিদেশযাত্রা, সবেতেই লাগবে অনুমতি! সরকারি কর্মীদের জীবন কঠোর নজরদারি চিনের
আগস্ট ২৪, ২০২৬

বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ

ঘরজুড়ে পচা দেহের গন্ধ, তিনতলা বাড়িতে ঢুকতেই চমকে উঠল পুলিশ! উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে হিন্দু ব্যবসায়ীকে গুলি করে খুন! ঘৃণা ছড়ানো বরদাস্ত নয়, সরব সংখ্যালঘুরা
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ

রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট! জুকারবার্গের নতুন দুর্গের দাম ৩৩৫ কোটি
আগস্ট ২২, ২০২৬

আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে

হিন্দুদের পবিত্র উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য! বালিতে বিদেশি পর্যটকের শাস্তি কারাদণ্ড
আগস্ট ২২, ২০২৬

ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ

ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলা! মহিলা-শিশু-সহ মৃত ১৬ আহত, ১৩০-এর বেশি
আগস্ট ২২, ২০২৬

প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯

আলাস্কার আকাশে বড় দুর্ঘটনা! ৮ জনকে নিয়ে ভেঙে পড়ল চার্টার বিমান
আগস্ট ২১, ২০২৬

দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি

সমুদ্রে ফের জলদস্যু-রাজ! দখল ২ জাহাজ, বন্দি ২২ ভারতীয় নাবিক
আগস্ট ২১, ২০২৬

গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট

ইমরানকে হাসপাতালে পাঠাতে বাধ্য শাহবাজ সরকার! সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাল পরিস্থিতি
আগস্ট ২১, ২০২৬

৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা

যুদ্ধ করতে গিয়ে রণতরীতেই নরকযন্ত্রণা! নোংরা কমোড, অচল পাইপে বিপাকে মার্কিন সেনা
আগস্ট ২১, ২০২৬

ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের

বাংলাদেশের আবেগ ভারতকে বুঝতে হবে! তারেখের দিল্লি সফর নিয়ে কৌশল বদলাচ্ছে ঢাকা
আগস্ট ২১, ২০২৬

অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার

শুধু ভারতীয়রাই ঢুকতে পারবে, পাকিস্তানিরা নয়! আমিরশাহীতে হোটেলে ঘর না পেয়ে ক্ষুব্ধ পাক সাংসদ
আগস্ট ২০, ২০২৬

শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের

ভারতের SIR এবার ট্রাম্পের হাতিয়ার! ভোটার ছাঁটাইয়ের পথে আমেরিকা, চাপে লক্ষাধিক
আগস্ট ২০, ২০২৬

২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা

১৭ দিনের কাঁদতে থাকা শিশুকে কোলে তুলে নিজেই স্তন্যপান করালেন মন্ত্রী! বললেন, ‘এই মুহূর্তে আমিই ওর মা’
আগস্ট ২০, ২০২৬

তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের