নিজস্ব প্রতিনিধি , আগরতলা - ফের কিস্তির টাকা তুলতে গিয়ে আক্রান্ত হলেন ব্যাংক কর্মী। গ্রাহকের পরিবারের সঙ্গে হাতাহাতিতে রক্তাক্ত বেসরকারি ফাইন্যান্স কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলায়।ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , আহত ফাইন্যান্স কর্মীর নাম বলাই শব্দকর।বয়স আনুমানিক ২৭ বছর। ঘটনাটি আগরতলার প্রতাপগর ঋষিপাড়া এলাকার। কিস্তির টাকা চাইতে গিয়েছিলেন এক বলাই। বৃহস্পতিবার এক গ্রাহকের বাড়িতে ২,০৫০ টাকা সংগ্রহের জন্য গিয়েছিলেন তিনি। অভিযোগ সেই সময় পরিবারের সদস্যরা হঠাৎ করেই বলাইয়ের উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। ধারালো অস্ত্র দিয়ে বলাইয়ের ওপর হামলা চালনো হয়। মুহুর্তের মধ্যে রক্তাক্ত হন ওই যুবক। ব্যাংক থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়েছিল ওই পরিবার।
ঘটনার খবর পেয়ে ফাইন্যান্স কোম্পানির অন্যান্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বলাই শব্দকরকে উদ্ধার করেন। এরপর চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। গ্রেফতার করা হতে পারে অভিযুক্ত পরিবারকে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের