নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ চব্বিশ পরগণা - হারিয়ে যাওয়া , চুরি হওয়া মোবাইল ফিরে পেল উস্তির বাসিন্দারা। প্রায় ৫০ জনের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল উস্তি থানার পুলিশ। সোমবার থানায় সকলকে ডাক পাঠিয়ে তাদের হাতে মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়। ফোনগুলি ফেরত পেয়ে ভীষণই উচ্ছসিত স্থানীয়রা।
সূত্রের খবর , বিগত কয়েকমাসে থানায় মোবাইল চুরি সহ হারিয়ে যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। IMEI নম্বর ধরে মোবাইল ফোনগুলির লোকেশন ট্র্যাক করে উদ্ধার হয়েছে। এরপর অভিযোগপত্রের সঙ্গে মিলিয়ে দেখে ফোনের মালিকদের খবর দেওয়া হয়। সোমবার উপযুক্ত প্রমাণ দেখে যাচাই করে সেই ফোনগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
বেশিরভাগ লোকেরই ফোনে রয়েছে গুরুত্বপুর্ণ নথি , ছবি সহ একাধিক তথ্য। সকলেই বেশ কয়েকদিন চিন্তার সঙ্গে দিন কাটিয়েছেন। অবশেষে ফোনগুলি ফিরে পেয়ে স্বস্তিতে উস্তির বাসিন্দারা। ঘটনায় ভীষণই প্রশংসিত হয়েছে উস্তি থানার পুলিশ।
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...