নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউটাউনে নির্মীয়মাণ একটি আবাসনে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ৩ বছরের এক শিশুকন্যা। খেলতে খেলতে সে একটি গভীর জলাধারের গর্তে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও আর বাঁচানো যায়নি। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি নিরাপত্তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে।
সূত্রের খবর , রবিবার দুপুরে শিশুটি তার বাবার কর্মস্থলের পাশের আবাসনে খেলছিল। শিশুটির বাবা একটি ফ্ল্যাটের কেয়ারটেকার বলে জানা গেছে। দুটি আবাসনের মাঝের ছোট পাঁচিল টপকে সে প্রায়ই এপারে আসত। সেই সময় প্রায় ৮ ফুট গভীর খোলা জলাধারের গর্তে পড়ে যায় সে। দীর্ঘ সময় খোঁজার পর পাশের আবাসনের কেয়ারটেকার মেঘা সিংহ তাকে উদ্ধার করেন। পরে শিশুটির মৃত্যুর খবর সামনে আসে।
ঘটনার পর আবাসনের বাসিন্দারা নির্মাণ সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, এত গভীর জলাধারের মুখ খোলা রাখা চরম দায়িত্বহীনতার পরিচয়। নিরাপত্তার ব্যবস্থা থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের