নিজস্ব প্রতিনিধি , নদীয়া - স্বামী স্ত্রীর পারিবারিক সর্ম্পকের মাঝে তৃণমূল নেতার উস্কানি। স্বামীর সঙ্গে স্বাভাবিক জীবন কাটাতে বারংবার বাঁধা দিচ্ছেন শাসক দলের কাউন্সিলর সহ তার ছেলে। দীর্ঘ কয়েক বছর ধরে একই জিনিস সহ্য করার পর ফের থানার দ্বারস্থ ওই মহিলা। অভিযোগ , দুজনের মদতেই স্বামীর সমস্ত অধিকার থেকে। অঞ্চিত হচ্ছেন তিনি।
সূত্রের খবর , মলয় বিশ্বাসের সঙ্গে বছর পনেরো আগে বিয়ে হয়েছিল মৌসুমী বিশ্বাসের। দুই ছেলে রয়েছে তাদের। স্বামী স্থানীয় কাউন্সিলর নরেশ লাল সরকারের ঘনিষ্ঠ। পরিবারে সামান্য অশান্তি হলেও কাউন্সিলরকে গিয়ে বলতেন মলয়। সেই সুযোগেই স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেওয়ার জন্য নানারকমের বুদ্ধি দিতেন নরেশ লাল সরকার। একটি পাঁচ বছরের সন্তান থাকার পরও তার কথা ভাবেননি তারা। ছোটো ভুলের জন্য ঝামেলা হলেও স্বামীকে উস্কানিমূলক কথা বলে স্ত্রীর ওপর আরও ক্ষোভ জমিয়ে দিতেন তিনি।

এর আগেও একাধিকবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। তবে বারংবার তার অভিযোগ ফিরিয়ে নেওয়া হয়েছে। এমনকি কাউন্সিলরের মদতে এখন ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে মলয়ের। যতবার তরুণী অভিযোগ করতে গেছেন ততবারই ওপরমহল থেকে ফোন আসত। ফোন আসার পরেই পুলিশরা তার অভিযোগ ফিরিয়ে দিতেন। এখনও ন্যায়বিচার পাচ্ছেন না। সমস্ত অশান্তি মিটিয়ে নিয়ে থাকার চেষ্টা করলেও কাউন্সিলরসহ তার ছেলে সংসারে আগুন ধরাচ্ছে বলে অভিযোগ করেন মহিলা। যদিও সমস্ত বিষয়টা অস্বীকার করেছেন ছেলে সৌরভ সরকার। নরেশ লাল সরকার শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভর্তি। তাই কানে খবর যাওয়ার পরও কোনো মুখ খোলেননি তিনি। মহিলার দাবি , ওপরমহলের প্রভাব ছাড়া ন্যায় বিচার হোক।

মৌসুমী বিশ্বাস জানিয়েছেন , "বিগত পনেরো বছর ধরে আমার স্বামী ভাইয়ের বউয়ের সঙ্গে থাকে। আমি বলতে গেলেই মারধর করে। আমি তো সংসার করব বলেই এসছি। আমি অশান্তি চাই না। সামান্য জুতো রাখা নিয়ে অশান্তি হয়েছে। আমি দেওরের বউকে জিজ্ঞেস করতে গেলে আমার গায়ে হাত তোলে। আমার স্বামী ফিরে আমাকে মারধর করে। এমনকি আমি যতবার অভিযোগ জানাতে এসেছি। আমায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলাই আছে আমার অভিযোগ যেন না নেওয়া হয়। আমি এর একটা সঠিক বিচার চাই। আমি আর এইভাবে পারছি না। কেন কাউন্সিলর হয়ে আমাদের স্বাভাবিক জীবনে হস্তক্ষেপ করবেন উনি?"
সৌরভ সরকার জানিয়েছেন , "এই মহিলার সমস্ত অভিযোগ মিথ্যে। ওনার নামে পড়ার লোককে গিয়ে জিজ্ঞেস করলেই সবটা জানা যাবে। শশুর শাশুড়িকে মারধর করে উনি। ওনার জন্য পুরো সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি সবথেকে বড় বিষয় থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করবেই। থানা কারোর কথামত চলে না। আমাকে অনেকবার ওনার শশুর শাশুড়ি দেওর এসে অভিযোগ করেছে বৌমার নামে। আমি বলেছি পুলিশে জানাতে। মহিলার সমস্ত অভিযোগ পুরো মিথ্যে।"
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের