নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR এর কাজকে ঘিরে ফের বিতর্ক। খানাকুলে বিএলও-র পিছনে তৃণমূল কর্মীদের পতাকা হাতে হাঁটার ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা শুরু। তৃণমূলের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। যদিও শাসক দলের দাবি, 'এটি নিছক সাহায্য, রাজনীতি নয়।'
সামনে কাগজপত্র হাতে এগোচ্ছেন এক বুথ লেভেল অফিসার। তার পিছনে কমপক্ষে দশজন তৃণমূল কর্মী, সবার হাতেই দলীয় পতাকা। এই দৃশ্য ধরা পড়েছে এক ভিডিওতে, যা ভাইরাল হওয়ার পরেই তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। ভিডিওটি শেয়ার করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি লিখেছেন, 'সবাই সজাগ ও সতর্ক থাকুন। তৃণমূল এখন এসআইআরের কাজ করছে।'
বিজেপি বিধায়কের দাবি, 'SIR নিয়ে ভয় পেয়েছে তৃণমূল। তাই ঝান্ডা হাতে ঘুরছে, যেন প্রশাসনের কাজের উপর নজরদারি রাখতে পারে। কিন্তু বিএলওদের ভয় পাওয়ার কিছু নেই, তারা আইন মেনেই কাজ করুন।' তবে শাসক দল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, 'অনেক বিএলও স্থানীয় এলাকা চেনেন না। তাই তাদের সাহায্য করছেন স্থানীয় কর্মীরা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের