নিজস্ব প্রতিনিধি, তেহরান – মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ। ইরানের বাতাসে বারুদের গন্ধ। ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের স্ত্রী, মেয়ে, জামাই, নাতি-নাতনি, পুত্রবধূ। তবে ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, “খামেনেইয়ের স্ত্রী জীবিত রয়েছেন!” যা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফ থেকে জানও হয়, “এই তথ্য ভুয়ো। বেঁচে রয়েছেন খামেনেই জায়া মনসুরেখ খোজাস্তে বাঘেরজাদে।“ বলে রাখা ভালো, খামেনেইয়ের স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছিল ইরানের সরকারি টিভি চ্যানেল। উল্লেখ্যযোগ্যভাবে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তথা খামেনেই পুত্র আয়াতোল্লা মোজতবা খামেনেই তাঁর বাবার মৃত্যুর কথা বললেও, মায়ের মৃত্যু নিয়ে কিছু বলেননি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একের পর এক মিসাইল হামলা চালায় ইজরায়েল। সঙ্গ দিয়েছিল প্রিয় বন্ধু আমেরিকা। রাতে প্রথমে খামেনেইয়ের মৃত্যুর খবর জানিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, “ইতিহাসের পাতায় অন্যতম কুখ্যাত ব্যক্তি খামেনেই। তাঁর বাহিনীর হাতে যাঁদের অঙ্গহানি বা মৃত্যু হয়েছে তাঁদের প্রতি ন্যায়বিচার হল।“
পরের দিন ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফে জানানো হয়েছে, নিজের দফতরেই মৃত্যু হয়েছে খামেনেইয়ের। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস। পাশাপাশি এই মৃত্যুকে শহীদ বলে বর্ণনা করেছে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, খামেনেইয়ের দফতর পুরো ধূলিসাৎ হয়ে গিয়েছে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের