নিজস্ব প্রতিনিধি, ঢাকা – যত দিন যাচ্ছে, তত যেন অবনতি হচ্ছে বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা। চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে তড়িঘড়ি সাংবাদিকদের ডাক মেডিকেল বোর্ডের। খালেদার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খালেদার জন্য দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
এদিন সাংবাদিকদের মেডিকেল বোর্ডের তরফে চিকিৎসক তথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, “ভর্তি হওয়ার পরে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। কেবিন, এরপর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), সেখান থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে–এ কথা বলা যাবে না। অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন তিনি।“
দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন তারেক রহমান এবং তাঁর পরিবার। উল্লেখ্য, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে খালেদা জিয়ার। ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ৮০ বছর বয়সি খালেদার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। কিডনির সমস্যা থাকায় ডায়ালিসিস চলছে খালেদার।
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের