নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে আয়োজিত হল এক অভিনব খাদ্য মেলা। সেই উপলক্ষ্যে ফুলিয়া বুইচা বসাকপাড়া বিনোদিনী প্রাথমিক বিদ্যালয়ে উঠে এল এক প্রাণবন্ত ছবি। এমন উদ্যোগ পড়ুয়াদের বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনে সাহায্য করবে বলেই মনে করছেন শিক্ষকমহল।
স্থানীয় সূত্রে জানা গেছে , ৬৭ বছরের প্রাচীন এই প্রতিষ্ঠানে বর্তমানে ১২১ জন পড়ুয়া, ৩ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। পাঠদানের পাশাপাশি আনন্দমুখর পরিবেশ গড়ে তুলতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বিশেষ কর্মসূচি। "পড়া পড়া খাওয়া"- এই ভাবনাকে সামনে রেখেই পরিকল্পনা করা হয় আয়োজনটি।

বিভিন্ন স্টলে ছিল বাচ্চাদের পছন্দমতো খাবার- ফুচকা, ঘুগনি, জিভেগোজা, হাজমোলা ও চকলেট। উল্লেখযোগ্য দিক, প্রতিটি স্টলের দায়িত্ব সামলেছে ক্ষুদে ছাত্রছাত্রীরাই। এর মধ্যে দিয়ে তারা উপভোগ করেছে ভিন্ন অভিজ্ঞতা। পাশাপাশি অর্জন করেছে দায়িত্ববোধ ও দলগত কাজের অভিজ্ঞতা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভূতি সরকার জানান, 'আমি ২ বছর ধরে এখানে কর্মরত। বাচ্চাদের মনোযোগ, আগ্রহ বাড়ানোর জন্য সহকর্মী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অঞ্চলে এমন উদ্যোগ আমরাই প্রথম নিলাম। সবসময় চেষ্টা থাকে পড়ুয়াদের জন্য নতুন কিছু করার। এটাও এক ধরনের শিক্ষা, যা ভবিষ্যতে তাদের কাজে লাগবে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের