নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত প্রায় ১০০ বছরের পুরনো মাটির বাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির কুসুমপুর এলাকায়। দীর্ঘদিন ধরে দুটি পরিবার সেখানে বসবাস করছেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় বাড়ির ভিতরে থাকা কোনো জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কিন্তু পরিবার দুটি বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় হঠাৎই আগুনের সূত্রপাত হওয়ায় তা মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। প্রাথমিক তদন্তে জানা গেছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই আগুনের উৎপত্তি হয়েছে। গ্রামবাসীরা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু টিনের চালের নিচে থাকা বস্তুর কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। খবর দেওয়া হলে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। তবে দমকল পৌঁছানোর আগেই ১০০ বছরের পুরোনো এই বাড়িটির আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। দুই পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকলেও তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু আর অবশিষ্ট নেই।

প্রতিবেশী গিরিধারী দে জানান, "সন্ধ্যাবেলায় হঠাৎই তিনি ওই বাড়ি থেকে আগুনের শিখা বের হতে দেখেন। শর্টসার্কিট হওয়ার পর আগুন এত দ্রুত ছড়িয়েছিল যে বাড়ির ভেতরে ঢোকার কোনো সুযোগ ছিল না। প্রতিবেশীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। চোখের পলকেই ১০০ বছরের পুরোনো বাড়িটি ধ্বংস হয়ে যায়। ঘরের একটি আসবাবপত্রও রক্ষা করা যায়নি। তবে বাসিন্দারা সময়মতো বেরিয়ে আসায় সবাই প্রাণে বেঁচে গেছেন বলে তিনি উল্লেখ করেন।"

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের