নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দোরগোড়ায় রাজ্যের বিধানসভার নির্বাচন, তার আগেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন দল আগামী ৯ মার্চ পশ্চিমবঙ্গে পৌঁছতে পারে বলে কমিশন সূত্রে খবর। ১০ মার্চ নির্ধারিত রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। এর মাঝেই কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে নির্ধারিত বৈঠকের দিনক্ষণ বদল করল নির্বাচন কমিশন।
সোমবার সন্ধ্যা ৬টায় বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই, আয়কর দফতর, এনআইএ, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল কমিশনের। কিন্তু পরে সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে জানানো হয়েছে, আগামী ৫ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে সেই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে, সোমবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ৯ মার্চ ফুল বেঞ্চের সম্ভাব্য সফরের কথা জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে।
১০ মার্চ প্রশাসনিক প্রস্তুতি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হওয়ার কথা। মে মাসের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে রাজ্যে। পরিস্থিতি খুব একটা বদল না হলে চলতি মাসেই ভোট ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে কমিশনের এই তৎপরতা রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়েছে।
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের