নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের হয়রানির শেষ নেই। একের পর এক মানুষের মৃত্যু সহ আতঙ্ক দিনের পর দিন বেড়েই চলেছে। সোমবার কালিয়াগঞ্জ ব্লক অফিসে SIR নিয়ে বিক্ষোভ দেখায় আমজনতা। সেখানেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এক সাংবাদিক।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাংবাদিক মহলে।
সূত্রের খবর , SIR নিয়ে তীব্র বিরোধিতা জানিয়ে কালিয়াগঞ্জ ব্লক অফিসে কর্মরত BLO-কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। খবর পেয়েই আবার জেলা শাসকের দফতরে ধর্নায় বসেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি আরও উত্তপ্ত ওয়ে ওঠায় খবর সংগ্রহ করতে যান সাংবাদিকরা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের ডিএলও অর্ণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে হেনস্থার অভিযোগ।

নিজের কাজ করছিলেন ওই সাংবাদিক। ধর্নার পুরো বিষয়টি কভার করছিলেন। এমতাবস্থায় হঠাৎই অফিস থেকে বেরিয়ে এসে অর্ণব মুখোপাধ্যায় তাকে ক্যামেরা বন্ধ করতে বলেন।।এরপর না শোনায় এগিয়ে এসে তার মোবাইল , ক্যামেরা সহ সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেন। হাতাহাতির মাঝে ভেঙে গেছে সাংবাদিকের ক্যামেরাটি। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপরই সাংবাদিকরা এহেন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

ঘটনা প্রসঙ্গে ডিএলও অর্ণব মুখোপাধ্যায় বলেছেন , "আমি কোনোভাবেই ইচ্ছাকৃত ক্যামেরা ভাঙ্গার চেষ্টা করিনি। ভুলবশত হয়ে গেছে। গোটা ঘটনার জন্য আমি ভীষণই দুঃখিত। আমি আগেই বলেছিলাম পুরো ঘটনাটা হয়ে গেলে বাইট দেব। কিন্তু আপনি না শোনায় আমি মেজাজ হারিয়ে ফেলি।আমি বাইট দিতে না চাইলে পালিয়ে যেতে পারতাম। তবে সেটা কিন্তু করিনি। আমি বারবার blchi গোটা ঘটনার জন্য আমি দুঃখিত।"
উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সাধন ঘোষ জানিয়েছেন , "প্রশাসনের উপস্থিতিতে সাংবাদিকদের গায়ে হাত তোলা হচ্ছে। তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে যাতে আপনারা সত্য খবর বের করে আনতে না পারেন। রাজ্যে আইন শৃঙ্খলা বলে আর কিছু রইল না। আজকাল সাংবাদিকরাও নিরাপদ নন।"
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের