নিজস্ব প্রতিনিধি, কালিম্পং - বিন্দু যাওয়ার পথে আচমকাই ভয়াবহ পাহাড়ধস। আচমকা পাহাড়ের উপর থেকে মাটি, বড় পাথর নেমে এসে রাস্তার একাংশ ঢেকে দেয়। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি পর্যটক দল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল পর্যটক দল। ঘটনায় ঘিরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার কালিম্পঙের বিন্দু যাওয়ার পথে পর্যটকদের চোখের সামনেই পাহাড়ের মাটি,পাথর গড়িয়ে রাস্তার উপর এসে পড়ে। আচমকা ধস নামায় গাড়ি থামিয়ে দিতে বাধ্য হন চালকরা। কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচলও কার্যত বন্ধ হয়ে যায়। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরেই মাটি আলগা হয়ে এই ধস নেমেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধসের জেরে রাস্তার একাংশ মাটি ও পাথরে ঢেকে যায়। ফলে বিন্দুর দিকে যাওয়া পর্যটক ও স্থানীয়দের যাতায়াতে সমস্যা তৈরি হয়। সবচেয়ে বড় বিষয়, ধস নামার সময় রাস্তার উপর পর্যটকদের গাড়ি ছিল। তবে বড় পাথর বা মাটির স্রোত গাড়ির উপর পড়ার আগেই পরিস্থিতি বুঝে সতর্ক হয়ে যান চালকরা। ফলে অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়।
এই ঘটনার পর পাহাড়ি রাস্তায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্ষার সময় পাহাড়ে ভারী বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় ধসের আশঙ্কা থাকে। তাই পরিস্থিতি বুঝে যাতায়াত করার পাশাপাশি প্রশাসনের তরফেও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে ধসে পড়া মাটি, পাথর সরিয়ে রাস্তা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ফের বৃষ্টি হলে নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। ফলে বিন্দু যাওয়ার পথে আপাতত বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের