নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে পালাবদলের পর এবার আইনের জালে কালীঘাটপন্থী তৃণমূলের এক প্রভাবশালী নেতা। পর্ণশ্রী থেকে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সংহিতা দাসের স্বামী তথা প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস। ২০২০ সালের একটি মামলায় নতুন করে তদন্তের পর খুনের চেষ্টা ও শ্লীলতাহানির মতো গুরুতর ধারা যুক্ত হতেই শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
রবীন্দ্রনগরের বাসিন্দা সুশান্ত ঘোষের অভিযোগের ভিত্তিতে ২০২০ সালে অঞ্জন দাস-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই সময় তাদের বিরুদ্ধে বেআইনিভাবে বাধা দেওয়া, বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলা, ভয় দেখানো এবং অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়। তবে চলতি বছরের ৩১ মে অভিযোগকারীর স্ত্রী পর্ণশ্রী থানায় নতুন করে অভিযোগ দায়ের করে পুনরায় তদন্তের আবেদন জানান।
আদালতের অনুমতি নিয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৮৩ ধারায় অভিযোগকারী ও তার স্ত্রীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। সেই বয়ানের ভিত্তিতেই মামলায় শ্লীলতাহানি ও খুনের চেষ্টার ধারা যুক্ত হয়। এরপরই তদন্তে নেমে শুক্রবার রাতে অঞ্জন দাসকে গ্রেফতার করে পুলিশ। যদিও মামলার অন্যান্য অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানা গেছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের