নিজস্ব প্রতিনিধি , কাবুল - মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলের অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতাল নামে একটি রিহ্যাব সেন্টারে পাকিস্তান মিসাইল হামলা চালায়। এর তীব্র প্রতিবাদ করে আন্তর্জাতিক মঞ্চে সরব হলেন দুই আফগান অধিনায়ক মহম্মদ নবি ও রশিদ খান। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তারা।
সোশ্যাল মিডিয়ায় ট্যুইট ছাড়াও UN - সহ বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছেন রশিদ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন , "আমি আফগানদের পাশে আছি। আমরা দেশ হিসেবে এই কঠিন সময় কাটিয়ে উঠব।"
এছড়াও সোশ্যাল মিডিয়ায় রশিদ লিখেছেন , "কাবুলে পাকিস্তানের বিমান হামলার ফলে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় আমি ব্যাথিত। সাধারণ মানুষদের বাড়ি, শিক্ষাক্ষেত্র, চিকিৎসাক্ষেত্রে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে হামলা চালানো যুদ্ধের সমান। রমজানের পবিত্র মাসে মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।"
মহম্মদ নবি লিখেছেন , "কাবুলে তরুণরা চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। পাকিস্তানের সেনা তাঁদের বোম মেরে হত্যা করেছে। মায়েরা দরজায় দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডাকছেন। রমজানের ২৮ তম দিনে তাঁদের মৃত্যু হল।"
উল্লেখ্য , কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় মৃত্যু হয়েছে ৪০০ জনের। আহতের সংখ্যা প্রচুর। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। সোশ্যাল মিডিয়ায় হামলার ফলে হাসপাতালের এক অংশ ভেঙে গিয়েছে। বেশ কিছুটা অংশ আগুনে জ্বলছে। দমকলবাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। পাশপাশি চলছে উদ্ধার কাজও। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ে। আফগানিস্তানের একাধিক খেলোয়াড় সহ সাধারণ মানুষ সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের