নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে বাংলার খেলাধুলা নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের অনুষ্ঠানে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়। কয়েক জনের হাতে তুলে দেওয়া হয় চাকরির নিয়োগপত্রও। একই মঞ্চ থেকে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার নবান্নে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠান হয়। হকির কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং। ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেও। অনুষ্ঠানে কৃতী খেলোয়াড়দের সম্মান জানানো হয়। বাংলার ক্রীড়া ক্ষেত্রের পুরনো পরিস্থিতি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী।
তাঁর দাবি, আগের সরকারের আমলে খেলাধুলা যথেষ্ট গুরুত্ব পায়নি। বহু ক্রীড়াবিদের নিয়োগ সংক্রান্ত কাগজ দীর্ঘদিন আটকে ছিল বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, গত কয়েক বছরে অলিম্পিক, এশিয়াড কিংবা জাতীয় দলে বাংলার প্রতিনিধিত্ব খুবই কমেছে। অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনাও করেন শুভেন্দু। তাঁর দাবি, ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে নিয়মিত খেলোয়াড় জাতীয় স্তরে সুযোগ পাচ্ছেন। বাংলায় মেধা ও প্রতিভার কোনও অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক পরিকাঠামো এবং উদ্যোগ। ক্রীড়া সংগঠনগুলিতে রাজনীতির প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ক্রীড়া পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমরা চারশো কোটি বাজেট ধরেছি ক্রীড়াক্ষেত্রে'। এই বাজেট পুরো বছরের নয় বলেও জানান তিনি। তাঁর কথায়, এটি আট মাসের বাজেট। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। প্রতিটি কেন্দ্রে এমন পরিকাঠামো গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে। সেখানে টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট থাকবে। জিমের ব্যবস্থাও রাখা হবে।
তবে এক বছরে সবকটি নির্মাণ সম্ভব নয় বলে জানান মুখ্যমন্ত্রী। তাই চলতি বছর ১০০টি স্টেডিয়াম তৈরির লক্ষ্য রয়েছে। পুরনো স্টেডিয়ামগুলির অবস্থাও তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, রাজ্যের বহু ক্রীড়া পরিকাঠামো এখন জরাজীর্ণ। আগের সরকারের সময়ে খেলাধুলায় অবহেলার কারণেই এই পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নতুন নির্মাণের পাশাপাশি পুরনো ব্যবস্থার উন্নয়নেও নজর দেওয়ার কথা জানান।
এর পরেই মেসি-কাণ্ডের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর যুবভারতীতে এসেছিলেন লিওনেল মেসি। সেই অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা হয়েছিল। দর্শকদের একাংশ টিকিটের টাকা ফেরতের দাবি জানিয়েছিলেন। এখনও সেই অর্থ পুরোপুরি ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই প্রসঙ্গেই দর্শকদের টাকা ফেরানোর উদ্যোগের কথা জানান শুভেন্দু।
তিনি বলেন, 'আমার ইচ্ছা আছে ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর টাকা যাতে ফেরত করাতে পারি'। তাঁর দাবি, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই অভ্যন্তরীণ ভাবে শুরু হয়েছে। টাকা ফেরানো সম্ভব হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। মেসির অনুষ্ঠানের টিকিটের দাম ছিল কয়েক হাজার টাকা। অনেক দর্শক ৪০০০ থেকে ৬০০০ টাকা দিয়ে টিকিট কিনেছিলেন। অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার পর থেকেই টাকা ফেরতের দাবি উঠেছিল। এবার মুখ্যমন্ত্রীর আশ্বাসে সেই বিতর্কে নতুন করে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি নতুন স্টেডিয়াম তৈরির ঘোষণাতেও ক্রীড়ামহলে আগ্রহ তৈরি হয়েছে।
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের